সোমবার, ২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
পাঠ্যবইয়ে ছবি বিতর্কের মধ্যেই এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলিপটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী আটকমৃত মানুষকেও ছাড় নয়! জামায়াতের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন তাসনিম জারারসন্ধ্যায় ফোন বন্ধ, রাতে মৃত্যুর খবর—কুবি শিক্ষার্থীর স্বামী পুলিশ হেফাজতেচট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণালঙ্কারসহ আটক জেদ্দাফেরত যাত্রীমেয়াদের প্রশ্নের মধ্যেই চসিকের প্রশাসক হলেন শাহাদাতচট্টগ্রামের পাঁচ কেন্দ্রে অংকুর বৃত্তি পরীক্ষা সম্পন্নখাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক
অপরাধ কভার বাছাইকৃত খবর

সাংবাদিক নিঝুমের খোঁজে দুর্বৃত্তরা

সাংবাদিক নিঝুম ও তার স্বামী
সাংবাদিক নিঝুম ও তার স্বামী
শেয়ার করুন:

সাংবাদিক তানজিলা নিঝুমের অবস্থান জানতে ঢাকার গেন্ডারিয়ায় তাঁদের বাসায় কয়েকজন মুখোশধারী ব্যক্তির যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ, মারমুখী আচরণ এবং হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে।

গত রবিবার (১১অক্টোবর ২০২৬ ) বিকেল ৫টায় পুরাতন ঢাকার গেন্ডারিয়াতে নিঝুম এর বোনের বাসায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সাংবাদিক নিঝুমের এর স্বজনরা ।

সাংবাদিক নিঝুম এর বোন ও তার স্বজনদের অভিযোগ , বিকেল পাঁচটার দিকে কয়েকজন ব্যক্তি সাংবাদিক তানজিলা নিঝুম কোথায় আছেন এবং তাঁদের অবস্থান জানতে চান। তিনি তাঁদের অবস্থান সম্পর্কে জানেন না বললে ওই ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।

একপর্যায়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং মারমুখী আচরণ করা হয় বলে দাবি করেন প্রতিবেশীরা । পরে সাংবাদিক তানজিলা নিঝুমকে পেলে ‘দেখে নেওয়া’র হুমকি দিয়ে তাঁরা চলে যান বলেও অভিযোগ তাদের।

ঘটনার পর নিজের পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক তার বোন । তাঁর দাবি, বিকেলে একদল ব্যক্তি বাসায় এসে সাংবাদিক নিঝুম দম্পতির অবস্থান জানতে চাওয়া এবং তাঁকে হুমকি দেওয়ার ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিবি জানান, বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তবে এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের পরিচয় ও তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বক্তব্যও পাওয়া যায়নি।

কারা ওই ব্যক্তিরা ছিলেন, কী কারণে তাঁরা সাংবাদিক তানজিলা নিঝুমের অবস্থান জানতে বাসায় গিয়েছিলেন এবং হুমকির অভিযোগের সত্যতা কী—এসব বিষয় তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies