রবিবার, ১ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
পাঠ্যবইয়ে ছবি বিতর্কের মধ্যেই এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলিপটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী আটকমৃত মানুষকেও ছাড় নয়! জামায়াতের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন তাসনিম জারারসন্ধ্যায় ফোন বন্ধ, রাতে মৃত্যুর খবর—কুবি শিক্ষার্থীর স্বামী পুলিশ হেফাজতেচট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণালঙ্কারসহ আটক জেদ্দাফেরত যাত্রীমেয়াদের প্রশ্নের মধ্যেই চসিকের প্রশাসক হলেন শাহাদাতচট্টগ্রামের পাঁচ কেন্দ্রে অংকুর বৃত্তি পরীক্ষা সম্পন্নখাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক
চট্টগ্রাম সংগঠন সংবাদ সব খবর

আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠক কাল

শেয়ার করুন:

চট্টগ্রাম: শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশ-এর উদ্যোগে পরিচালিত আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে কাল অনুষ্ঠিত হবে মাসিক ত্বরিকত বৈঠক, পবিত্র যিকির ও দোয়া মাহফিল।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) বাদে মাগরিব কমপ্লেক্স প্রাঙ্গণে এ আধ্যাত্মিক আয়োজন অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন দরবারে আলীয়া গারাংগিয়ার পীর ও শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্স ট্রাস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক শাহসুফি মাওলানা শাহজাদা মাহমুদুল হক মজিদী।

অনুষ্ঠানে বাদে মাগরিব ত্বরিকতের ছবক প্রদান করবেন খলিফায়ে গারাংগিয়া আলহাজ্ব শাহসুফি ক্বারী আবদুল মাবুদ। বৈঠকে ত্বরিকতের শিক্ষা ও আত্মশুদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা, সম্মিলিত যিকির এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।

আয়োজকরা জানান, নিয়মিত মাসিক এ ত্বরিকত বৈঠকের মাধ্যমে ভক্ত-অনুরক্তদের মধ্যে আত্মশুদ্ধি, আল্লাহর জিকির, নৈতিক মূল্যবোধ ও আধ্যাত্মিক চেতনা জাগ্রত করার প্রয়াস অব্যাহত রয়েছে।

এদিকে শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সের সম্মানিত পরিচালক শাহজাদা মাওলানা মঈনউদ্দীন মজিদী সকল ভক্ত, অনুরক্ত, আশেকান ও মুরিদানকে যথাসময়ে উপস্থিত হয়ে মাসিক ত্বরিকত বৈঠক, যিকির ও দোয়া মাহফিলে শরিক হওয়ার জন্য আন্তরিক দাওয়াত জানিয়েছেন।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies