চট্টগ্রাম

দ্বীনি শিক্ষা ও আত্মশুদ্ধির মাধ্যমেই নৈতিক সমাজ গঠন সম্ভব

 

চুনতী (লোহাগাড়া, চট্টগ্রাম) : শ‌নিবার (৫ সেপ্টেম্বর) দ্বীনি শিক্ষার প্রসার, কোরআন-হাদীসের আলোকে শরীয়তভিত্তিক তাসাউফের চর্চা এবং সাহাবায়ে কিরামের ত্যাগ-কুরবানির আদর্শ অনুসরণের মাধ্যমে নৈতিক ও আদর্শ সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীস্থ শাহ্ মনজিল সীরাত ময়দানে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী ৫৬তম আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা.)-এর ১২তম দিবসের আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

চন্দনাইশ সাতবাড়িয়া দরবারের পীর সাহেব আলহাজ্ব মাওলানা আবদুল হালিম রশিদীর সভাপতিত্বে এবং চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক আলহাজ্ব মাওলানা জিয়াউল করিমের সঞ্চালনায় মাহফিলে দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা, কোরআন-হাদীসের আলোকে তাসাউফের প্রয়োজনীয়তা ও শরীয়তভিত্তিক তাসাউফের স্বরূপ, মুনাফিকদের আলামত ও তাদের অপতৎপরতা এবং বদর-ওহুদ যুদ্ধে সাহাবায়ে কিরামের ত্যাগ ও কুরবানি বিষয়ে আলোচনা করা হয়। বাহারছড়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা শফিউল আলম দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, ঈমান-আকিদা ও নৈতিক জীবন গঠনে দ্বীনি শিক্ষার বিকল্প নেই। আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার মুফাসসির আলহাজ্ব মাওলানা মুরশেদুল আলম বলেন, কোরআন ও হাদীসের নির্দেশনা অনুসরণ করে শরীয়তের ভিত্তিতে তাসাউফ চর্চার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন সম্ভব। ইখওয়ানুল উম্মাহ মডেল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আইয়ুব আলী আনসারী মুনাফিকদের আলামত সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ বদর ও ওহুদ যুদ্ধে সাহাবায়ে কিরামের ত্যাগ ও কুরবানির বিভিন্ন দিক তুলে ধরেন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ফরিদ উদ্দীন খান এবং সিলেটের ফুলতলী দরবার শরীফের মাওলানা আহমদ হাসান চৌধুরী শিহান। এ সময় উপস্থিত ছিলেন মাহফিল মোতাওয়াল্লী কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা মুহাম্মদ হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক শাহজাদা মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, সদস্য আলহাজ্ব আবু তাহের, আলহাজ্ব ইসমাইল মানিক, শাহজাদা মোহাম্মদ দিদার-ই-হক শাহী। আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব কফিলউদ্দিনসহ মাহফিলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাকিবুল ইসলাম ও তৌহিদুল ইসলাম জিহাদ। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন নুর মোস্তাকিম জাহিন ও মুহাম্মদ আমিমুল এহসান। খোতবায়ে ছদর, মিলাদ ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি শেষ হয়।

সি‌টি‌জি‌প্রেস/জিএন

Related posts

ফুটবল বিশ্বকাপ ২০২৬ : আর্জেন্টিনার বিশ্বকাপ দল

gnabi

কীভাবে দেখবেন SSC Result 2026?

gnabi

বিশ্বকাপের হতাশা কাটাতে এবার বদ্ধপরিকর জার্মানি

gnabi