রাউজানের শাহনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আজিমুশ্শান মিলাদ মাহফিল এবং শাহনগর ইলিয়াছ খাঁ জামে মসজিদ প্রকাশ নগর মুড়া জামে মসজিদের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহনগর ইলিয়াছ খাঁ জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পবিত্র খতমে কোরআন শরীফ, খতমে বোখারী শরীফ, খতমে সুরাতুল আনআম শরীফ ও খতমে গাউছিয়া শরীফ অনুষ্ঠিত হয়।
মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সংসদ সদস্য আলহাজ গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

মাহফিলে সভাপতিত্ব করেন কদলপুর হামিদিয়া কামিল (এম.এ) মাদরাসার অধ্যক্ষ ও শাহনগর ইলিয়াছ খাঁ জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুলহাজ আল্লামা হাফেজ আবু জাফর ছিদ্দিকী (মাদ্দাজিল্লুহুল আলী)।
প্রধান বক্তা ছিলেন মাতারবাড়ি মজিদিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক হযরতুলহাজ আল্লামা মিজানুর রহমান আল কাদেরী (মাদ্দাজিল্লুহুল আলী)।
প্রধান আলোচক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল (এম.এ) মাদরাসার মুহাদ্দিস হযরতুলহাজ আল্লামা মঈনুদ্দিন আল কাদেরী।
বিশেষ আলোচক ছিলেন হযরতুলহাজ মাওলানা আব্দুর রশিদ আল কাদেরী, প্রতিষ্ঠাতা, হযরত আবু বকর সিদ্দীক (রা.) সুন্নিয়া দাখিল মাদরাসা।
আমন্ত্রিত ক্বারী হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পাঠানপাড়ার হাফেজ ক্বারী মুহাম্মদ অলি উল্লাহ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মুহাম্মদ রেজাউল করিম কাদেরী।

এ সময় উপস্থিত ছিলেন রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, রাজনীতিবিদ ও সমাজসেবক এম. এ. হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক ও নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল, সৈয়দ মনজুরুল হক, সফি কোম্পানি, আব্দুল ওয়াহেদ চৌধুরী, সৈয়দ তৌহিদুল আলম,মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ওসমান গনি চৌধুরী, সহ-সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, অর্থ সম্পাদক কমর উদ্দিন, মোহাম্মদ শফী শরীফ, মোহাম্মদ মুসলিম শরীফ, মাওলানা আবু বকর।

মাহফিল শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।
সিটিজিপ্রেস/চট্টগ্রাম সংবাদ, রাউজান
