• Home  
  • বিশ্বকাপে অভিজ্ঞ দল ঘোষনা করেছে পানামা
- খেলার খবর

বিশ্বকাপে অভিজ্ঞ দল ঘোষনা করেছে পানামা

আসন্ন  ফুটব বিশ্বকাপ ২০২৬ এর জন্য অভিজ্ঞ দল ঘোষণা করেছে পানামা। কোচ থমাস ক্রিস্টিয়ানসেনের দলে জায়গা পেয়েছেন অধিনায়ক আনিবাল গোডোয় ও মিডফিল্ডার আডালবার্তো কারাসকুইলা। আট বছর আগে রাশিয়ায় অভিষেকের পর এনিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপে খেলতে এসেছে পানামা। বাছাইপর্বে এল সালভাদোরকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পায় দলটি। কনকাকাফ বাছাইপর্বে পুরোটা সময় জুড়েই ক্রিস্টিয়ানসেন দলকে নেতৃত্ব দিয়েছেন। অভিজ্ঞ […]

পানামা

আসন্ন  ফুটব বিশ্বকাপ ২০২৬ এর জন্য অভিজ্ঞ দল ঘোষণা করেছে পানামা। কোচ থমাস ক্রিস্টিয়ানসেনের দলে জায়গা পেয়েছেন অধিনায়ক আনিবাল গোডোয় ও মিডফিল্ডার আডালবার্তো কারাসকুইলা।
আট বছর আগে রাশিয়ায় অভিষেকের পর এনিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপে খেলতে এসেছে পানামা। বাছাইপর্বে এল সালভাদোরকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পায় দলটি।

কনকাকাফ বাছাইপর্বে পুরোটা সময় জুড়েই ক্রিস্টিয়ানসেন দলকে নেতৃত্ব দিয়েছেন। অভিজ্ঞ মিডফিল্ডার গোডোয় এবারের বিশ্বকাপে পানামাকে নেতৃত্ব দিবেন বলেই ধারনা করা হচ্ছে। সাথে থাকবেন পুমাস ইউএনএএম মিডফিল্ডার কারাসকুইলা। ইনজুরি সত্তেও তিনি দলে ডাক পেয়েছেন।

ইনজুরির কারনে ২০১৮ বিশ্বকাপে খেলতে না পারা অভিজ্ঞ ফরোয়ার্ড আলবার্তো কুইনটেরোও এবারের দলে সুযোগ পেয়েছেন। ক্রিস্টিয়ানসেনের চূড়ান্ত তালিকায় বাদ পড়েছেন বোটাফোগোর মিডফিল্ডার কাদির বারিয়া।

পানামা খালের প্রশাসনিক ভবনে দল ঘোষণার অনুষ্ঠানে ক্রিস্টিয়ানসেন বলেন, “আমরা ইতিহাস গড়তে চাই, আমরা সুন্দর কিছু করতে চাই এবং আগের চেয়ে আরও ভালো করতে চাই। এই বিশ্বকাপের জন্য নির্বাচিত ২৬ জন খেলোয়াড়কে আমাদের সমর্থন করতে হবে। জাতীয় দলকে প্রতিনিধিত্ব করা গর্বের বিষয়।”

কানাডার ওন্টারিওতে বিশ্বকাপ বেস ক্যাম্পে যাবার আগে পানামা প্রস্তুতি ম্যাচে ব্রাজিল ও বসনিয়ার-হার্জেগোভিনার মুখোমুখি হবে।

আগামী ১৭ জুন গ্রুপ-এল’এ ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে পানামা তাদের বিশ্বকাপ যাত্রা শুরু করবে। গ্রুপের পরের দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ২০১৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে একটি পয়েন্টও অর্জণ না করেই বিদায় নিতে হয়েছিল পানামাকে। এবার সেই ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চায় তারা।

স্কোয়াড : গোলরক্ষক : ওরলান্ডো মসকুয়েরা, লুইস মেজিয়া, সেজার সামুডিও

ডিফেন্ডার : সিজার ব্ল্যাকম্যান, জর্জ গুটিরেজ, আমির মুরিলো, ফিডেল এস্কোবার, আন্দ্রেস আনড্রাডে, এডগার্ডো ফারিনা, হোসে করডোবা, এরিক ডেভিস, জিওভানি রামোস, রডেরিক মিলার

মিডফিল্ডার : আনিবাল গোডোয়, আডালবার্তো কারাসকুইলা, কার্লোস হার্ভে, ক্রিস্টিয়ান মার্টিনেজ, হোসে লুইস রদ্রিগেজ, সিজার ইয়ানিস, ইউয়েল বারসেনাস, আলবার্তো কুইনটেরো, আজারিয়াস লন্ডোনো

ফরোয়ার্ড : ইসমাইল দিয়াজ, সেসিলিও ওয়াটারম্যান, হোসে ফায়ারডো, টমাস রড্রিগুয়েজ।

সিটিজিপ্রেস/চট্টগ্রামের খবর / চট্টগ্রাম নিউজ/ চাটগাঁর বার্তা 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

About Us

Lorem ipsum dol consectetur adipiscing neque any adipiscing the ni consectetur the a any adipiscing.

Email Us: infouemail@gmail.com

Contact: +5-784-8894-678

Empath  @2024. All Rights Reserved.