রবিবার, ১ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
পাঠ্যবইয়ে ছবি বিতর্কের মধ্যেই এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলিপটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী আটকমৃত মানুষকেও ছাড় নয়! জামায়াতের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন তাসনিম জারারসন্ধ্যায় ফোন বন্ধ, রাতে মৃত্যুর খবর—কুবি শিক্ষার্থীর স্বামী পুলিশ হেফাজতেচট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণালঙ্কারসহ আটক জেদ্দাফেরত যাত্রীমেয়াদের প্রশ্নের মধ্যেই চসিকের প্রশাসক হলেন শাহাদাতচট্টগ্রামের পাঁচ কেন্দ্রে অংকুর বৃত্তি পরীক্ষা সম্পন্নখাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক
কভার সংগঠন সংবাদ সব খবর

হামিদুর রহমান সংবর্ধিত

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী দৌলতপুর আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক হামিদুর রহমানকে শুক্রবার (৭আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়।
হামিদুর রহমানকে শুক্রবার (৭আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির পক্ষ হতে সংবর্ধনা
শেয়ার করুন:

ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ঐতিহ্যবাহী দৌলতপুর আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক হামিদুর রহমানকে শুক্রবার (৭আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির পক্ষ হতে সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অথিতি ছিলেন ইংরেজি দৈনিক দি পিপলস ভিউ সম্পাদক, প্রবীণ সাংবাদিক ওসমান গনি মনসুর। 

দৌলতপুর আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিল্পপতি, শিক্ষানুরাগী সমাজসেবক হামিদুর রহমান
দৌলতপুর আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন শিল্পপতি, শিক্ষানুরাগী সমাজসেবক হামিদুর রহমান

সাংবাদিক হাউজিং সোসাইটি প্লট মালিক সমিতির সভাপতি এডভোকেট সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক নওশাদ চৌধুরী।

সংবর্ধনা সভায় প্রবীণ সাংবাদিক ওসমান গনি মনসুর শিক্ষা বিস্তার ও সমাজ সেবায় আজীবন যাতে হামিদুর রহমান কাজ করে যেতে পারেন সে আশাবাদ ব্যক্ত করে বলেন, গুণী মানুষ কদর করলে গুণী মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাবে। যে সমাজে গুণী মানুষদের কদর নেই, সেখানে ভাল কাজ করার মানুষ খুঁজে পাওয়া যায় না।

সংবর্ধিত ব্যক্তিত্ব শিক্ষানুরাগী হামিদুর রহমান হাই স্কুল পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনে সকলের সাহায্য ও দোয়া কামনা করে বলেন, এলাকায় শিক্ষা বিস্তারে ও উন্নয়নে সবসময় আমার ইতিবাচক মনোভাব ছিল ও থাকবে। 

উল্লেখ্য, গত ৩ আগস্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সমাজসেবক হামিদুর রহমানকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেয়া হয়।

হামিদুর রহমান শিক্ষানুরাগী মরহুম মোহাম্মদ আলী চৌধুরীর পুত্র। তার দাদা খান সাহেব হাফেজুর রহমান চৌধুরী টানা ৩৫ বছর দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

হামিদুর রহমান সভাপতি মনোনীত হওয়ায় বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ হতে তাকে অভিনন্দন জানানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies