সোমবার, ২ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
পাঠ্যবইয়ে ছবি বিতর্কের মধ্যেই এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলিপটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী আটকমৃত মানুষকেও ছাড় নয়! জামায়াতের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন তাসনিম জারারসন্ধ্যায় ফোন বন্ধ, রাতে মৃত্যুর খবর—কুবি শিক্ষার্থীর স্বামী পুলিশ হেফাজতেচট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণালঙ্কারসহ আটক জেদ্দাফেরত যাত্রীমেয়াদের প্রশ্নের মধ্যেই চসিকের প্রশাসক হলেন শাহাদাতচট্টগ্রামের পাঁচ কেন্দ্রে অংকুর বৃত্তি পরীক্ষা সম্পন্নখাদ্য ব্যবসায় নিবন্ধন বাধ্যতামূলক
চট্টগ্রাম টপনিউজ সব খবর

চট্টগ্রামে এসিড পানে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু

এসিড পান করে স্বর্ণ ব্যবসায়ী
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে এসিড পান করে রাজীব বণিক (৩৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাজীব চমেক হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

তিনি বোয়ালখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী বণিক পাড়ার মনোহরি বণিকের ছেলে। নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় তার স্বর্ণের দোকান রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানিয়েছে, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে নগরীর জুয়েলারি দোকানে থাকা এসিড পান করে রাজীব। এরপর তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সফিউল আজম মুন্সী বলেন,রাজীব এর মরদেহ আইনগত প্রক্রিয়ায় পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সিটিজি প্রেস/এস.টি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies