মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
শিক্ষকতা ও মানবিক জীবনদর্শনে কবি কুতুবউদ্দিন বখতেয়ারপাঠ্যবইয়ে ছবি বিতর্কের মধ্যেই এনসিটিবিতে ৯ কর্মকর্তা বদলিপটিয়ায় অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী আটকমৃত মানুষকেও ছাড় নয়! জামায়াতের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন তাসনিম জারারসন্ধ্যায় ফোন বন্ধ, রাতে মৃত্যুর খবর—কুবি শিক্ষার্থীর স্বামী পুলিশ হেফাজতেচট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণালঙ্কারসহ আটক জেদ্দাফেরত যাত্রীমেয়াদের প্রশ্নের মধ্যেই চসিকের প্রশাসক হলেন শাহাদাতচট্টগ্রামের পাঁচ কেন্দ্রে অংকুর বৃত্তি পরীক্ষা সম্পন্ন
টপনিউজ বিশ্ব সব খবর

হিলারি ক্লিনটন: ইরানের সঙ্গে সমঝোতা নেতানিয়াহুর জন্য চূড়ান্ত আঘাত

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন
শেয়ার করুন:

মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইরানের সঙ্গে সমঝোতাকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর জন্য চূড়ান্ত আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন।

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আরো বলেছেন, নেতানিয়াহু মনে করেন এখন যুদ্ধটাই তার বন্ধু, কারণ তার রাজনৈতিক অবস্থান বিভিন্ন দিক থেকে আক্রমণের মুখে রয়েছে।

তিনি আরও বলেন, নেতানিয়াহু অভ্যন্তরীণ বিরোধীদের নিয়ন্ত্রণে রাখতে সংঘাত জিইয়ে রাখতে চান।

ক্লিনটন বলেন, আমি বিশ্বাস করি ইরানের সঙ্গে সমঝোতাই সেই চূড়ান্ত আঘাত হতে পারে, যা ভবিষ্যতে তার পদত্যাগের পথ তৈরি করবে।

তিনি আরও বলেন, আমি যখন থেকে নেতানিয়াহুর সঙ্গে কাজ করেছি আমি দেখেছি, তিনি দুটি বিষয়ের প্রতি গভীরভাবে আসক্ত ছিলেন—ইরানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ এবং সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আকাঙ্ক্ষা।

হিলারি ক্লিনটন বলেন, ২০০৯ সালে তার সঙ্গে আমার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে আলোচনার বিষয় ছিল—কিভাবে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা যায় এবং কিভাবে ইরানকে পুরোপুরি ময়দান থেকে সরিয়ে দেওয়া যায়।

সিটিজিপ্রেস/এসটি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies