সংগঠন সংবাদ

১০ দিনব্যাপী আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল আজ শুরু

আমির ভান্ডার দরবার শরীফে

আহলে বায়তে রাসূল (দ.)’র স্মরণে 

সিটিজি প্রেস ডেস্ক: আমরা চাই ঐতিহাসিক শাহাদাতে কারবালার শিক্ষা সবার অন্তরে জাগ্রত হোক। আল্লাহর রহমতে আমাদের ২১ তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল হতে যাচ্ছে। এ মাহফিলের সফলতা কামনার লক্ষ্যে আমরা সরকারি কর্মকর্তা ও প্রশাসন থেকে পুরোপুরি সহযোগিতা চাই, যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।

গত ১৫ জুন রোজ সোমবার ২০২৬ ইং চট্টগ্রাম পটিয়াস্থ ঐতিহ্যবাহী আমির ভান্ডার দরবার শরীফের পাঠাগার হল রুমে পীরে তরিকত আলহাজ্ব শাহসূফি আল্লামা সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ আমির ভান্ডারী’র সভাপতিত্বে আগামী ১ মুহররম ১৭ জুন ২০২৬ইং হতে ১০ দিনব্যাপী ২১তম আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহফিল প্রতিদিন বাদে মাগরিব হতে রাত ১২টা পর্যন্ত যথাযোগ্য মর্যাদায় সফল করার লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি সভায় উপরোক্ত কথা গুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মুহাম্মদ আশিক শাহ্ আমির ভান্ডারী,

শাহজাদ সৈয়দ মুহাম্মদ আমির হোসাইন শাহ আমিরী, আমির হোসেন ম্যানেজার, শাহজাদা সৈয়দ মুহাম্মদ শামসুল হুদা শাহ আমিরী, সৈয়দ মুহাম্মদ সায়েম উল্লাহ শাহ আমিরী, সৈয়দ মুহাম্মদ নাঈমুল মোস্তফা শাহ আমিরী, মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ দিদারুল আলম, আলমগীর আলম, শহিদুল ইসলাম হোসাইনী, নাদিম আমিরুল হক, আমির উদ্দীন আমিরী নয়ন, মুহাম্মদ মেহেরাজ কাদেরী, মুহাম্মদ তৌহিদুল ইসলাম,

মুহাম্মদ সোহেল, মিজানুর রহমান রিফাত, রাজিব হোসেন, রবিউল হোসেন প্রমূখ। আমিরিয়া শাহ হারুনিয়া শামুন শাহ আমিরী খেদমত কমিটির সকল সদস্যবৃন্দসহ দরবারের আশেক ভক্ত উপস্থিত ছিলেন। পরিশেষে, মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মাহফিলের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে উক্ত চূড়ান্ত প্রস্ততি সভা সম্পন্ন হয়। প্রতিদিন মাহফিল শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের পরে তাবারুক বিতরণ হবে।

সিটিজি প্রেস/এস.টি

Related posts

বাকলিয়ায় আবারও ধর্ষণের শিকার কিশোরী, অভিযুক্ত গ্রেপ্তার

gnabi

পতেঙ্গা থানার ওসি পদে রদবদল

gnabi

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

gnabi