• Home  
  • মরক্কোর বিশ্বকাপ দলে বড় নাম হাকিমি-দিয়াজ
- খেলার খবর

মরক্কোর বিশ্বকাপ দলে বড় নাম হাকিমি-দিয়াজ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষনা করেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। এবারের দলের সবচেয়ে বড় নাম পিএসজির আশরাফ হাকিমি ও রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজ। ওয়াহবি তিন মাস আগে মরক্কো জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। আফ্রিকান নেশন্স কাপে অংশ নেয়া বেশীরভাগ খেলোয়াড়ের ওপরই তিনি আস্থা রেখেছেন। এর মধ্যে নতুন মুখ হিসেবে […]

ব্রাহিম দিয়াজ

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষনা করেছেন মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবি। এবারের দলের সবচেয়ে বড় নাম পিএসজির আশরাফ হাকিমি ও রিয়াল মাদ্রিদের ব্রাহিম দিয়াজ।

ওয়াহবি তিন মাস আগে মরক্কো জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন। আফ্রিকান নেশন্স কাপে অংশ নেয়া বেশীরভাগ খেলোয়াড়ের ওপরই তিনি আস্থা রেখেছেন।
এর মধ্যে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন ফুলহ্যাম ডিফেন্ডার ইসা ডিওপ, স্ট্রার্সবার্গ মিডফিল্ডার সামির এল মুরাবেত ও লিলির মিডফিল্ডার আইয়ুব বুয়াড্ডি।

সি-গ্রুপে ব্রাজিলের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ^কাপ মিশন শুরু করবে মরক্কো। গ্রুপ পর্বে তাদের পরের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

মরক্কো স্কোয়াড :

গোলরক্ষক : ইয়াসিন বুনু, মুনির এল কাজুই, আহমেদ রেডা টাগনাউতি

ডিফেন্ডার : নুসাইর মাজারুই, আনাস সালাহ-এডিন, ইউসেফ বেলামারি, আশরাফ হাকিমি, জাকারিয়া এল ওয়াহডি, নায়েফ অগার্ড, চাডি রিয়াদ, রেদুয়ান হালহাল, ইসা ডিওপ

মিডফিল্ডার : সামির আল মুরাবেত, আইয়ুব বুয়াড্ডি, নিল এল আয়নাউই, সোফিয়ান আমরাবাত, আজেদিন উনাহি, বিলাল এল খান্নুস, ইসমায়েল সাইবারি

ফরোয়ার্ড : আবদেসামাদ এজালজুলি, শেমদিনে তালবি, সোফিয়ানে রাহিমি, আইয়ুব এল কাব্বি, ব্রাহিদ দিয়াজ, ইয়াসিন জেসিম, আইয়ুব আমিমুনি-এচগোয়ুব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

About Us

Lorem ipsum dol consectetur adipiscing neque any adipiscing the ni consectetur the a any adipiscing.

Email Us: infouemail@gmail.com

Contact: +5-784-8894-678

Empath  @2024. All Rights Reserved.