• Home  
  • কাজির দেউড়িতে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
- চট্টগ্রাম

কাজির দেউড়িতে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

চট্টগ্রামের কাজির দেউড়িতে মনিকা আক্তার সোমা (১৪) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে । রবিবার (৩১ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটার সময় কাজির দেউড়ির ২ নং গলির মান্নান সাহেবের ভবনের ২য় তলায় বসত ঘরে এই ঘটনা ঘটে। ভিকটিম মনিকা কুমিল্লার চান্দিনা থানার ৬ নং ওয়ার্ড জামিরা পাড়া এলাকার মো. জালালের মেয়ে। বিষয়টি […]

চট্টগ্রামের

চট্টগ্রামের কাজির দেউড়িতে মনিকা আক্তার সোমা (১৪) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে । রবিবার (৩১ মে) সন্ধ্যা আনুমানিক সাড়ে পাঁচটার সময় কাজির দেউড়ির ২ নং গলির মান্নান সাহেবের ভবনের ২য় তলায় বসত ঘরে এই ঘটনা ঘটে।

ভিকটিম মনিকা কুমিল্লার চান্দিনা থানার ৬ নং ওয়ার্ড জামিরা পাড়া এলাকার মো. জালালের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দীন বলেন, ভিকটিম ঘুমানোর কথা বলে বাসায় রুমে  দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বাবা ও ভাড়াটিয়ারা দরজা ভেঙ্গে ঢুকে মেয়েকে উদ্ধার করে। লাশ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে। পুলিশ তদন্ত ও নজরদারি অব্যাহত আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

About Us

Lorem ipsum dol consectetur adipiscing neque any adipiscing the ni consectetur the a any adipiscing.

Email Us: infouemail@gmail.com

Contact: +5-784-8894-678

Empath  @2024. All Rights Reserved.