মূল সংবাদে ফিরুন

প্রতিদিনের চট্টগ্রাম, চট্টগ্রামের আজকের খবর

সিটিজি প্রেস - ctgpress প্রিন্ট সংস্করণ ·

আমদানি নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ লিকুইডের চালান জব্দ

প্রকাশ: হালনাগাদ:
নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ
নিষিদ্ধ ক্রিম ও ভ্যাপ

চট্টগ্রামে আমদানি নিষিদ্ধ প্রায় এক টন রং ফর্সাকারী ক্রিম ও ই-সিগারেটের (ভ্যাপ) লিকুইডের একটি চালান জব্দ করেছে কাস্টম হাউস চট্টগ্রাম।

দুবাই থেকে আমদানিকৃত এসব পণ্যের বাজারমূল্য এক কোটি টাকার বেশি বলে জানা গেছে।

সোমবার  (১২ অক্টোবর, ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ফকিরহাট সংলগ্ন ডাকঘরে অভিযান চালিয়ে চালানটি জব্দ করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস সূত্র জানায়, চালানটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। পরে রেলপথে চট্টগ্রামে পৌঁছানোর পর ডাক বিভাগের গাড়িতে করে চট্টগ্রাম বন্দরের ৩ নম্বর ফটকসংলগ্ন ডাকঘরে নেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চালানটি আটক করা হয়।

পরে কার্টন খুলে ২৯টি কার্টনে মোট ১৯ হাজার ৬৯১ পিস আমদানি নিষিদ্ধ রং ফর্সাকারী ক্রিম পাওয়া যায়। এ ছাড়া দু’টি কার্টনে ১ হাজার ৩৪০ পিস ই-সিগারেটের লিকুইড পাওয়া যায়।

শরীফ মোহাম্মদ আল আমিন জানান, চালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সিটিজিনিউজ/এসটি

Powered by Done 5 Technologies