মূল সংবাদে ফিরুন

প্রতিদিনের চট্টগ্রাম, চট্টগ্রামের আজকের খবর

সিটিজি প্রেস - ctgpress প্রিন্ট সংস্করণ ·

সাংবাদিক এম এ সাত্তার চৌধুরীর স্মরণে দোয়া ও মিলাদ শুক্রবার

প্রকাশ: হালনাগাদ:
সাংবাদিক এম এ সাত্তার চৌধুরী
সাংবাদিক এম এ সাত্তার চৌধুরী

দৈনিক আজাদীর সম্পাদনা সহকারী বিভাগের সাবেক প্রধান আলহাজ্ব এম এ সাত্তার চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৫শে সেপ্টেম্বর ২০২৬)। এ উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটি জামে মসজিদে বাদ এশা মরহুমের রুহের মাগফেরাত কামনায় খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিতহবে।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করবেন হাউজিং সোসাইটি জামে মসজিদের খতিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সোলাইমান ও পেশা ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ নিজাম উদ্দিন আল-ক্বাদেরী।মরহুমের পুত্র সাংবাদিক হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরী মিলাদ ও দোয়া মাহফিলে শুভাকাঙ্ক্ষিীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। প্রেসবিজ্ঞপ্তি।

সিটিজিনিউজ/জিএন

Powered by Done 5 Technologies